ঈদুল আজহার দিন রাজধানীসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

ঢাকা, ২৫ মে – আসন্ন ঈদুল আজহার দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেলের দিকে ঢাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর বিপরীতে রাজশাহী ও ঢাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ঈদের দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায় যে, ঈদের আগের দিন দিবাগত রাতেও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঈদের পরবর্তী দিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
এনএন/ ২৫ মে ২০২৬









