ইউরোপ

রোমে মোদি-মেলোনি বৈঠক: কলোসিয়ামের সামনে ভাইরাল সেলফি

রোম, ২০ মে – পাঁচ দেশ সফরের শেষ পর্যায়ে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোমে অবতরণ করার পরপরই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাৎ এবং তাদের বন্ধুত্বের রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সফরের শুরুতে দুই নেতা একটি বিশেষ নৈশভোজে অংশ নেন। এরপর তারা গাড়িতে চড়ে রোমের ঐতিহাসিক বিভিন্ন স্থান ঘুরে দেখেন। নৈশভোজ শেষে তারা যান রোমের বিখ্যাত কলোসিয়ামে। আলোকোজ্জ্বল কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি সেলফি তুলে মেলোনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে পোস্ট করেন।

সেখানে তিনি লেখেন,

রোমে স্বাগত বন্ধু। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সফরের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রথম দিনের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, ভারত ও ইতালির দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেছেন।

বিশ্ব কূটনীতিতে এই দুই নেতার ব্যক্তিগত সখ্যতা বরাবরই আলোচনার জন্ম দেয়। ইন্টারনেটে তাদের নাম মিলিয়ে মেলোডি হ্যাশট্যাগ আবারও ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। ইতালির রাজপথ এবং ঐতিহাসিক স্থাপনার সামনে এই দুই বিশ্বনেতার হাস্যোজ্জ্বল ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বিশ্লেষকদের মতে,

এই সফরের মাধ্যমে বাণিজ্য, প্রতিরক্ষা এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচিত হতে পারে। এর আগে ২০২৪ সালের জুন মাসে জি-৭ সম্মেলনে অংশ নিতে ইতালি গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই সময়েও মেলোনি ও মোদির সেলফি এবং মেলোডি টিম থেকে হ্যালো বার্তাটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language