শিক্ষা

একযোগে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি: বুয়েটসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় পরিবর্তন!

ঢাকা, ১৪ মে – দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক রদবদল অব্যাহত রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর এবার দেশের শীর্ষ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক স্থবিরতা কাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নিয়োগ পেলেন যেসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ যে ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন অভিভাবক নিয়োগ দেওয়া হয়েছে,সেগুলো হলো:

১. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
২. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
৩. ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)
৪. বরিশাল বিশ্ববিদ্যালয়
৫. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
৭. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)
৯. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১০. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১১. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয (টাঙ্গাইল)

শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখার সহকারী সচিব সুলতান মাহমুদ জানিয়েছেন, শুরুতে ১২টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হলেও পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। বাকি ১১টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের দায়িত্ব বণ্টনের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন দ্রুতই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা হবে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই উচ্চশিক্ষা খাতে আমূল পরিবর্তনের চেষ্টা করছে। এর আগে প্রথম ধাপে গত মার্চ মাসে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছিল। আজকের এই নতুন নিয়োগগুলো সেই সংস্কার প্রক্রিয়ারই দ্বিতীয় বড় ধাপ বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য থাকায় বা পুরনো প্রশাসনের অনিয়মের কারণে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছিল। নতুন এই উপাচার্যদের নিয়োগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত শৃঙ্খলা ফিরবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে—এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের।

এনএন/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language