রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৫ জন গ্রেফতার

ঢাকা, ১১ মে – রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, শনিবার তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত এই অভিযান চালানো হয়। অভিযানে তেজগাঁও থানা ১০ জন, শেরেবাংলা নগর থানা ৭ জন, মোহাম্মদপুর থানা ১৪ জন, আদাবর থানা ১৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১১ জন এবং হাতিরঝিল থানা পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে জাহিদুল ইসলাম, মাসুদ, মান্নান, শাকিল হোসেন এবং হারুন অর রশীদসহ মোট ৬৫ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি প্রশাসন।
এনএন/ ১১ মে ২০২৬









