জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ঢাকা, ৭ মে – প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে ওয়াকফ প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শামীম কায়সাল লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ ও জনকল্যাণে এর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এনএন/ ৭ মে ২০২৬









