জাতীয়

কিচেন কেবিনেট সদস্য ছিলেন না আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা, ২৬ মে – সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেকে কিচেন কেবিনেট এর সদস্য ছিলেন না বলে দাবি করেছেন। মঙ্গলবার রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের এক সাক্ষাৎকারে কিচেন কেবিনেট বিষয়টি সামনে আসার পর আসিফ মাহমুদ এই ব্যাখ্যা প্রদান করেন। সংবাদ সম্মেলনে তিনি আমেরিকার সঙ্গে সম্পাদিত বিতর্কিত বাণিজ্য চুক্তির বিষয়েও কথা বলেন।

আসিফ মাহমুদ দাবি করেন এই চুক্তির বিষয়ে তার কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা ছিল না এবং এনসিপির সাথেও এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপির পরামর্শে এবং তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তিটি সম্পাদন করেন।

এই চুক্তির পুরো দায় তিনি বিএনপির ওপর চাপান এবং বলেন যে তারা চাইলে এটি বাতিল বা সংশোধন করতে পারে। ক্রীড়াঙ্গন প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচনে যোগ্যতার চেয়ে পারিবারিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি বিএনপিকে ক্রীড়াঙ্গনের পরিবারকরণের জন্য অভিযুক্ত করেন। আসিফ মাহমুদের মতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেবল যোগ্য ব্যক্তিদেরই কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছিল যা এখন লঙ্ঘিত হচ্ছে।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language