আইন-আদালত

শাপলা চত্বর হত্যাকাণ্ড: এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

ঢাকা, ৫ মে – ২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিহতদের পরিচয়ও ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। চিফ প্রসিকিউটর জানান যে এই মামলার তদন্তের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন। এই মামলায় বর্তমানে ছয় জন আসামি গ্রেফতার রয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য যে ২০১৩ সালের ৫ ও ৬ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ওপর তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে যা শাপলা চত্বর হত্যাকাণ্ড হিসেবে পরিচিতি পায়।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language