যুদ্ধ শেষ হয়নি এবং প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র

তেহরান, ২৯ এপ্রিল – বর্তমান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লড়াই এখনও শেষ হয়ে যায়নি এবং ইরান সম্ভাব্য সব ধরনের প্রতিরোধের প্রস্তুতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে তিনি জানান যে যুদ্ধ সমাপ্ত হয়েছে এমন ভাবার কোনো অবকাশ নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি তার অনাস্থার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। মোহাম্মদ আকরামিনিয়া আরও জানান যে যুদ্ধবিরতি চলাকালীন সময়েও ইরানের সামরিক কার্যক্রমগুলো ঠিক যুদ্ধকালীন সময়ের মতো সক্রিয় রাখা হয়েছে।
সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সরঞ্জাম আধুনিকায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপ মোকাবিলায় ইরান সদা প্রস্তুত বলে তিনি হুঁশিয়ারি দেন।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬






