জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

ঢাকা, ৩১ মে – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।

অধিদপ্তরের তথ্য মতে, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে।

সংক্রমণের চিত্রে দেখা গেছে, উল্লিখিত সময়ের মধ্যে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯ জন। অন্যদিকে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৭০ হাজার ৯৩৬ জন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয় যে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। তাদের মধ্যে ৫২ হাজার ৮৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এনএন/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language