জাতীয়

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ মিছিল করে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন : অভিজিৎ হত্যার বিচারকে তামাশা বলছে হেফাজতে ইসলাম

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়াণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত, কায়েস আহম্মেদ পল্লব, মাসুদ, পাভেল, ইসহাক, জাহিদুল, নাহিদ, করিম প্রধান রনি প্রমূখ।

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এসময় তারা অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২০ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language