উত্তর আমেরিকা

ইরানের নতুন প্রস্তাব নাকচ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৮ এপ্রিল – ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত গ্রহণ করছেন না। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প তার এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন।

মার্কিন সূত্রগুলো বলছে ইরানের এই প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কম। ইরানের দেওয়া এই প্রস্তাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

তবে মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুর স্থায়ী সমাধান ছাড়া শুধুমাত্র হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে চুক্তি করলে ওয়াশিংটন কূটনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। এই কারণে ট্রাম্প প্রশাসন ইরানের এই প্রস্তাবের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করছে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language