জাতীয়
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

ঢাকা, ২৮ এপ্রিল – উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের এই পরিবর্তনের ফলে সাগর উত্তাল হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানতার সাথে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বায়ুমণ্ডলের এই পরিস্থিতির কারণে উপকূলীয় এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের কথাও জানানো হয়েছে।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬









