জাতীয়

জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি পুনর্গঠন, আহ্বায়ক ইসহাক সরকার

ঢাকা, ২৬ এপ্রিল – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে ইসহাক সরকার এবং সদস্য সচিব হিসেবে এস এম শাহরিয়ারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নবনিযুক্ত আহ্বায়ক ইসহাক সরকার এর আগে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। রাজনৈতিক জীবনে তিনি তিন শতাধিক মামলার আসামি হয়েছেন এবং প্রায় ১০ বছর কারাবরণ করেছেন।

গত শুক্রবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইসহাক সরকারসহ বেশ কয়েকজন নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। এই যোগদানের পরপরই দলের পক্ষ থেকে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language