জাতীয়
জুলাইয়ের ২২ দিনে প্রবাসীরা পাঠালেন ২.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ঢাকা, ২৩ জুলাই – চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই আয়ের পরিমাণ ২৩ দশমিক ৪ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার। তথ্যে দেখা যায়, কেবল ২১ জুলাই একদিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন যে ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে এবং জাতীয় আয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে।
এনএন/ ২৩ জুলাই ২০২৬









