মধ্যপ্রাচ্য

ইসরায়েলের পক্ষে চরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

তেহরান, ২৫ এপ্রিল – ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ইরফান কায়ানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার ভোরে দেশটিতে তার ফাঁসি কার্যকর করা হয়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ইরানে দেশব্যাপী বিক্ষোভ চলাকালে বিভিন্ন সন্ত্রাসী ও নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ছিল ইরফানের বিরুদ্ধে। দেশটির সুপ্রিম কোর্ট তার পূর্বের দেওয়া রায় বহাল রাখার পর আজ ভোরে এই চূড়ান্ত দণ্ড কার্যকর করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language