উত্তর আমেরিকা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

ওয়াশিংটন, ২৫ এপ্রিল – বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদানের প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, তালিকায় থাকা দেশগুলোর অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গিয়ে যারা সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের যাওয়ার পথ বন্ধ করতে আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে।

এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা প্রদান স্থগিত থাকবে। ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মিশর, ইরাক ও রাশিয়া। আবেদনকারীদের অধিকতর তথ্যের জন্য দূতাবাসের দেওয়া নির্দিষ্ট লিংকে ভিজিট করতে বলা হয়েছে।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language