জাতীয়

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৫ এপ্রিল – রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকাল ১০টায় নির্ধারিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন এই ভবনটি নির্মিত হলে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রশাসনিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language