জাতীয়

লিবিয়া থেকে আইওএমের বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ঢাকা, ২৩ এপ্রিল – আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সক্রিয় সহযোগিতায় লিবিয়ার ত্রিপোলি থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রত্যাবর্তন করেছেন।

বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে তারা রাজধানী ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে ফেরার পর তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

জানা গেছে, পাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে এই বাংলাদেশিরা লিবিয়ায় গিয়েছিলেন। লিবিয়া প্রবাসী এই নাগরিকদের অনেকেই সেখানে বিভিন্ন সময় অপহরণ ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং অন্যদের সতর্ক করতে ফিরে আসা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময়ের অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফেরার পথে আইওএম এর পক্ষ থেকে তাদের যাতায়াত ভাতা, খাবার এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাকি বাংলাদেশিদেরও নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language