বলিউড

হায়দরাবাদ ছেড়ে মুম্বাইয়ে স্থায়ী হচ্ছেন আল্লু অর্জুন?

হায়দরাবাদ, ২০ এপ্রিল – দক্ষিণী সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক বড় প্রজেক্ট নিয়ে। বিশেষ করে পুষ্পা সিনেমার সাফল্যের পর তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বর্তমানে পরিচালক অ্যাটলির রাকা চলচ্চিত্র ছাড়াও বেশ কিছু বলিউড প্রজেক্টে যুক্ত হওয়ার কথা রয়েছে এই তারকার। এসব কাজের জন্য তাকে প্রায়ই হায়দরাবাদ থেকে মুম্বাই যাতায়াত করতে হচ্ছে।

নিয়মিত যাতায়াতের ভোগান্তি এড়াতে এখন তিনি মুম্বাইয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঘনিষ্ঠ মহলে গুঞ্জন ছড়িয়েছে যে অভিনেতা তার পুরনো শহর হায়দরাবাদ ছাড়তে চলেছেন। তবে আল্লুর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তিনি পুরোপুরি হায়দরাবাদ ছাড়ছেন না কারণ সেখানে তার স্থায়ী আবাস ও পরিবার রয়েছে।

মূলত কাজের সুবিধার্থে মুম্বাইয়ে একটি স্থায়ী ঠিকানা তৈরি করতেই তিনি এই পরিকল্পনা করছেন। ইদানীং অনেক দক্ষিণী তারকাই বলিউডে কাজের পরিধি বাড়ার সাথে সাথে মুম্বাইয়ে নতুন আবাস গড়ে তুলছেন এবং আল্লু অর্জুনও সম্ভবত সেই পথেই হাঁটছেন। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language