জাতীয়

সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম চূড়ান্ত করল বিএনপি

ঢাকা, ২০ এপ্রিল – জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের লক্ষ্যে বিএনপির জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। দীর্ঘ যাচাই বাছাই শেষে মনোনয়ন বোর্ড এই ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছে।

মনোনীতদের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি এবং নিপুণ রায় চৌধুরী। এ ছাড়াও জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ এবং সুবর্ণা শিকদারসহ আরও বেশ কিছু নেত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। এর মধ্যে যাচাই বাছাইয়ের জন্য জমা পড়েছিল প্রায় ৯০০টি আবেদন। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতাকে বিবেচনায় রেখে প্রার্থীদের এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language