জাতীয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার

ঢাকা, ১৮ এপ্রিল – জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলের মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। দলীয় সূত্রে জানা গেছে এই পর্বে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নিচ্ছেন।

বিকাল থেকে পর্যায়ক্রমে প্রার্থীদের ডেকে সরাসরি কথা বলছে মনোনয়ন বোর্ড। সাক্ষাৎকারে উপস্থিত আছেন বিএনপির শীর্ষ নেতৃত্বসহ দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. খন্দকার মোশাররফ হোসেন গয়েশ্বর চন্দ্র রায় সালাহউদ্দিন আহমদ ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহীদের যোগ্যতা সাংগঠনিক সম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতা যাচাইয়ের অংশ হিসেবে এই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটি শেষ হওয়ার পরই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language