ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট গোয়েন্দা চক্রের সন্ধান, আইআরজিসি-র অভিযান

তেহরান, ১৮ এপ্রিল – ইরানের সামরিক বাহিনী সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যুক্তরাজ্যের সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক বা ‘সেল’ খুঁজে বের করে তা ধ্বংস করেছে। দেশটির ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র গোয়েন্দা শাখা এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই বিশেষায়িত গোয়েন্দা চক্রগুলোর মূল লক্ষ্য ছিল ইরানে নজরদারি করা এবং গোপন নেটওয়ার্ক তৈরির মাধ্যমে অস্থিরতা উসকে দেওয়া।
আইআরজিসি জানিয়েছে যে এই গুপ্তচর দলগুলো মূলত বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনা করছিল। ইরানের পূর্ব আজারবাইজান, কেরমান এবং মাজান্দারান প্রদেশে এই চক্রগুলো সক্রিয় ছিল বলে অভিযানে উঠে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই অভিযানের খবরটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









