জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯২

ঢাকা, ১৬ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ২ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৬ জন শিশু মারা গেছে হামের নানা উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৮১১ জন শিশু ভর্তি হয়েছে।

এছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে আরও ৯২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ ও শিশুদের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজরদারি চালানো হচ্ছে।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language