ইরান ও লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি সামরিক প্রধানের

তেল আবিব, ১৬ এপ্রিল – ইরান ও লেবাননের ওপর হামলা আরও জোরদার করার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক জেনারেল ইয়াল জামির জানিয়েছেন যে, কীভাবে অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী হামলা চালিয়ে ইরান ও লেবাননকে বিপর্যস্ত করা যায়, তা তাদের বাহিনীর জানা রয়েছে। তাই দেশ দুটিতে সামরিক অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
জেনারেল জামির আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। এখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কোনো অর্জন করতে দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
এদিকে লেবানন পরিস্থিতি নিয়ে সামরিক প্রধান জানান, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল ও পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বসতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেখান থেকে হুমকি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









