মুন্সীগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

মুন্সীগঞ্জ, ১৬ এপ্রিল – মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার বিকেলে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ের সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড এবং ভূমি সেবা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে অবগত হন। তিনি নামজারি এবং খতিয়ান সংশোধনসহ বিভিন্ন নাগরিক সেবার অগ্রগতি ও কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও অভাব-অভিযোগের কথা শোনেন। এসময় তিনি ভূমি সেবার মানোন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি কাজের স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সৈয়দা নুরমহল আশরাফী ভূমি সংক্রান্ত সেবাগুলোকে জনগণের জন্য আরও সহজ এবং প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারসহ অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
এস এম/ ১৬ এপ্রিল ২০২৬









