উত্তর আমেরিকা

নিজেকে যিশু রূপে উপস্থাপন করে ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ এপ্রিল – সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি নিজের একটি যিশু সদৃশ ছবি পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের জেরে পরবর্তীতে তিনি ছবিটি সরিয়ে ফেলতে বাধ্য হন।

রোববার ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে তাকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রেখে আশীর্বাদ করতে দেখা যায়। অনেকেই এই ছবিটিকে ধর্মীয় প্রতীকের সঙ্গে তুলনীয় বলে মনে করেছেন।

ছবিটি পোস্ট করার আগে ট্রাম্প পোপ লিওকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেছিলেন। তিনি পোপকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ব্যর্থ বলে মন্তব্য করেন। তবে পরে সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন যে ছবিটি তাকে একজন চিকিৎসক হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল এবং এর সঙ্গে রেড ক্রস কর্মীদের কাজের সম্পর্ক রয়েছে।

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে সরাসরি কোনো বিতর্কে জড়াতে চাননি পোপ লিও। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তিনি তার যুদ্ধবিরোধী অবস্থান ধরে রেখে বিশ্বজুড়ে শান্তি, সংলাপ ও বহুপাক্ষিক সম্পর্কের পক্ষে কথা বলে যাবেন। পোপ বলেন বিশ্বে বর্তমানে বহু মানুষ কষ্টে আছে এবং অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। তাই এখনই শান্তির পক্ষে শক্তভাবে দাঁড়ানোর উপযুক্ত সময় বলে তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক নেতারাও ট্রাম্পের এমন বিতর্কিত বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তারা জানিয়েছেন যে প্রেসিডেন্টের এমন মন্তব্য অত্যন্ত হতাশাজনক, কারণ পোপ কারও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন।

আন্তর্জাতিক অঙ্গন থেকেও ট্রাম্পের এই কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানানো হয়েছে। জর্জ মেলোনিয়া ট্রাম্পের মন্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন শান্তির পক্ষে বিশ্ববাসীকে আহ্বান জানানো পোপের প্রধান দায়িত্বের একটি অংশ।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language