কানাডার সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিং চেষ্টা, নিরাপত্তা বিঘ্নের প্রমাণ নেই

অটোয়া, ০১ অক্টোবর- কানাডার একটি সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) এআই গবেষ্সলুস তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, গত ২৮ মে ও ৯ জুন এআই এজেন্টরা ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’রণা প্রতিষ্ঠান ট্রান্সলুস এ তথ্য জানিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটি ঘটনাটিকে ব্যর্থ হ্যাকিং প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে কানাডা জানিয়েছে, তাদের সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
ট্রান্সলুস বলেছে, এই হ্যাকিং চেষ্টায় যেসব কৌশল ব্যবহার করা হয়েছে, সেগুলো অতীতে ওপেনএআইয়ের এজেন্টের ব্যবহৃত কার্যকলাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এ ঘটনার জন্য ওপেনএআইকে নিশ্চিতভাবে দায়ী করেনি গবেষণা প্রতিষ্ঠানটি।
ট্রান্সলুস তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, গত ২৮ মে ও ৯ জুন এআই এজেন্টরা ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র সিস্টেমে প্রবেশের চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত সোমবার তারা কানাডা সরকারকে বিষয়টি অবহিত করেছে।
কানাডার ‘সেন্টার ফর সাইবার সিকিউরিটি’ গত মঙ্গলবার জানিয়েছে, সন্দেহভাজন এআই এজেন্টের কার্যকলাপের বিষয়ে তারা অবগত। এক বিবৃতিতে তারা বলেছে, ‘বর্তমানে সরকারি সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।’
ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের জন্য ওপেনএআইয়ের মডেলগুলোর প্রচেষ্টা নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ওপেনএআই এসব প্রতিবেদন পর্যালোচনা করছে এবং সরকারি পর্যালোচনার দায়িত্বে থাকা কানাডীয় কর্মকর্তাদের প্রাথমিক তথ্য দিয়েছে।
মানবজাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে। একই সঙ্গে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা এই প্রযুক্তি পরিচালনায় সরকারগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে তারা। তবে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে।
ট্রান্সলুস জানিয়েছে, গত ২৮ মে পর্তুগিজ ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ এবং ৯ জুন লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডার ‘কালেকশন-সার্চ’ পরিষেবায় ৮৯৯টি অনুরোধ শনাক্ত করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের কিছু হ্যাকিং প্রচেষ্টাও ছিল, যেগুলো দৃশ্যত ব্যর্থ হয়েছে।
বিশ্বজুড়ে অনিয়ন্ত্রিত এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনায় কানাডা সরকার ও বিভিন্ন কোম্পানি উদ্বিগ্ন হয়ে উঠেছে।
অস্ট্রেলিয়া গত সপ্তাহে জানিয়েছে, গত জুনে একটি ওপেনএআই এজেন্ট তাদের সরকারি স্বাস্থ্য-তথ্য পোর্টালের নিরাপত্তা ভেঙে বিভিন্ন ফাইলে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছিল। কোনো সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের হ্যাকিংয়ের এটিই প্রথম ঘটনা ছিল।
অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে ওই অনিয়ন্ত্রিত এআই এজেন্টের হ্যাকিংয়ের ঘটনায় গত মঙ্গলবার ওপেনএআই ক্ষমা চেয়েছে।
এস এম/ ০১ অক্টোবর ২০২৬







