জাতীয়

১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

ঢাকা, ১২ এপ্রিল – হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন। রবিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, শুধুমাত্র তারাই এই নতুন তালিকায় যুক্ত হবেন।

এক্ষেত্রে গত ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের নিয়ে এই তালিকা তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ এপ্রিল ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।

এই তালিকায় কোনো ভুল থাকলে তা সংশোধন এবং স্থানান্তরের জন্য আবেদন করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ মে। এসব আবেদন নিষ্পত্তির জন্য শেষ সময় রাখা হয়েছে ৬ মে। এরপর সব প্রক্রিয়া শেষে আগামী ১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এস এম/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language