জাতীয়

সরকারি ব্যয় কমাতে জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমাবেন মন্ত্রীরা

ঢাকা, ৩ এপ্রিল – সরকারের পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা সরকারি কার্যক্রমে তাদের গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানি ৩০ শতাংশ কম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় পুরোপুরি বন্ধ থাকবে। একই সঙ্গে সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কার্যালয়গুলোতে জ্বালানি, বিদ্যুৎ এবং গ্যাসের ব্যবহারও ৩০ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে তা ৫০ শতাংশ কমানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, আপাতত সব ধরনের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ থাকবে।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language