জাতীয়

ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাকা, ২৯ মার্চ – ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার ২৯ মার্চ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান যে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ ফরিদপুর মাদারীপুর বরিশাল নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যেতে পারে। নৌ দুর্ঘটনা এড়াতে এসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language