জাতীয়

আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ৯ মে – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচদিনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

শনিবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১০ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

১১ মে তারিখেও দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

১২ মে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১৩ মে নাগাদ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এনএন/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language