জাতীয়

শেরেবাংলা নগরে মিছিল, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ৫ কর্মী গ্রেপ্তার

ঢাকা, ২৬ মার্চ – মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় আকস্মিক মিছিল বের করার পর নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া দেয়। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাসান আলী, জিসান আহমেদ, মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম এবং আশিক মোহাম্মদ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এনএন/ ২৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language