শিক্ষা

শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঢাকা, ২৫ মার্চ – পবিত্র রমজান মাস উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তী ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার ২৪ মার্চ মন্ত্রণালয়ের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, রমজানের টানা ছুটির কারণে শিক্ষার্থীদের পাঠদানে যে সাময়িক বিঘ্ন ঘটেছে তা পুষিয়ে নিতে ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পর টানা ১০ শনিবার বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান চলবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও একই ধরনের একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানেও ছুটির কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতে শনিবারগুলোতে ক্লাস চালু রাখার কথা স্পষ্টভাবে বলা হয়েছিল।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language