জাতীয়

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই অধ্যাদেশ পর্যালোচনা করা হবে: সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ২৪ মার্চ – জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের যে ইনডেমনিটি বা দায়মুক্তি দেয়া হয়েছে, সরকার সেটি গ্রহণ করবে।

একই সাথে বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের যে নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয়েও বিশদ আলোচনা হবে। তিনি আরও জানান, ১৪ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটির মাধ্যমে এই ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর মধ্যে কোন অধ্যাদেশটি দ্রুত আইনে পরিণত করা হবে এবং কোনটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, তা এই পর্যালোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language