মধ্যপ্রাচ্য
ইরানের গ্যাস স্থাপনায় হামলার জেরে ইরাকে সরবরাহ বন্ধ

তেহরান, ১৯ মার্চ – ইরানের গ্যাস স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার কারণে সেখান থেকে ইরাকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ইরাক তার প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুতের এক-তৃতীয়াংশের বেশি চাহিদা মেটাতে সরাসরি ইরানের ওপর নির্ভরশীল।
ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ মুসা জানিয়েছেন যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাবে ইরান থেকে ইরাকে এই গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে ইরাকের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এস এম/ ১৯ মার্চ ২০২৬









