ব্যবসা

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২৬৮৩ টাকা

ঢাকা, ১৫ মার্চ – দেশের বাজারে আরেক দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে। রবিবারও সারা দেশে একই দামে স্বর্ণ কেনাবেচা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ৫০৮ টাকা কমে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা হয়েছে। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে দেশের বাজারে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language