জাতীয়
এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল

ঢাকা, ৫ মার্চ – ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।
বুধবার রাতে এক বার্তার মাধ্যমে এনসিপির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না, সে বিষয়ে দলটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গত মঙ্গলবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছিল। সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এনএন/ ৫ মার্চ ২০২৬









