জাতীয়

শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। উক্ত সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language