লক্ষীপুর

ইতিহাসের শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব আমরা রেজাউল করিম

লক্ষ্মীপুর, ১৫ ফেব্রুয়ারি – লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নেতা রেজাউল করিম বলেছেন, তিনি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, যারা নির্বাচিত হয়েছেন তারা সরকার গঠন করবেন, তবে জামায়াত ইতিহাসের সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করবে। রবিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নানা অনিয়ম, সহিংসতা ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যে রেজাউল করিম বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো বিরোধী দল, যারা সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই অংশকে যদি অবরুদ্ধ রাখা হয় বা তাদের ওপর দমন-পীড়ন চালানো হয়, তবে গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা বাধাগ্রস্ত হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের প্রার্থী এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান এবং শিবিরের শহর শাখার সভাপতি ফরিদ উদ্দিন।

এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language