জাতীয়

নির্বাচনে বিজয়ী তারেক রহমানকে মোদির অভিনন্দন

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই উষ্ণ শুভেচ্ছা জানান। নির্বাচনে বিপুল

বিজয়ের জন্য তারেক রহমান ও তার দলকে শুভকামনা জানিয়ে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দেন ভারতীয় প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশের রাজনৈতিক পালাবদলে ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তাটি কূটনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এসএএস/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language