জাতীয়

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

শেরপুর, ৪ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় নুরুজ্জামান বাদল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং সেখানেই তিনি মারা যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারের পক্ষ থেকে নিহতের ভাই মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language