আইন-আদালত

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের রুল

ঢাকা, ২৫ জানুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে এই অভিযোগের কারণে সিইসির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে আদালতের আদেশ অমান্য করা হয়েছে—এ অভিযোগ তুলে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রুল জারির আবেদন করেন।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language