আইন-আদালত
সোমবার সুপ্রিম কোর্টে আপিল ও হাইকোর্টের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব পরামর্শমূলক ফোরাম, যেখানে বিচার বিভাগের নীতি-নির্ধারণী ও প্রশাসনিক নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬









