জাতীয়
আশুলিয়া থেকে গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মী গ্রেপ্তার

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – ১৩৮০ গ্রাম গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ মো. খাইরুল ইসলাম (৪৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।
ডিবি তেজগাঁও বিভাগের বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার খাইরুল ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী সম্প্রতি রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
উদ্ধারকৃত গান পাউডারের উৎস অনুসন্ধান এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ সেপ্টেম্বর ২০২৫









