জাতীয়

গৃহিণীদের অবদান জিডিপিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বাজেটে

ঢাকা, ০২ জুন – অনেক নারীদের দাবি ছিল তাদের গৃহস্থলীর কাজকে জিডিপিতে অন্তর্ভূক্ত করার। যা অন্তর্বর্তীকালীন সরকার আমলে নিয়ে এবারের বাজেটে যুক্ত করেছে। সরকার বলেছে, তাদের অবৈতনিক শ্রম স্বীকৃতি পাওয়ার যোগ্য।

সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ভবিষ্যতে জাতীয় জিডিপিতে তাদের অর্থনৈতিক অবদান কীভাবে যোগ করা যায় তার উপায় খোঁজার পরিকল্পনা করছে সরকার।

আগামী বছরের বাজেটে আন্তর্জাতিক চাহিদা মেটাতে দক্ষ ‘কেয়ার গিভার’ তৈরির ওপর অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ তুলে ধরা হয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও রেমিট্যান্স বাড়াতে ‘কেয়ার গিভার’দের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।

আধুনিক অর্থনীতিতে গৃহস্থালীর কাজের পাশাপাশি ডিজিটাল বিনোদন খাতের অবদান নিয়েও আলোচনা হচ্ছে। বিশেষ করে Melbet-এর মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে লেনদেন বৃদ্ধি পাওয়ায় ডিজিটাল অর্থনীতি জিডিপিতে (GDP) নতুন মাত্রা যোগ করছে। 

এর আগে তিনি সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কম।

আওয়ামী লীগ সরকারের সময় প্রস্তাবিত সর্বশেষ বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থাপন করেন। তবে চলতি অর্থবছরের মাঝপথে কাটছাঁটের ফলে সেই বাজেটের বাস্তবায়নযোগ্য আকার দাঁড়ায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা। তবে অর্থ মন্ত্রণালয় বাজেট বিষয়ে সাধারণ জনগণের মতামত নেবে এবং সেগুলো বিবেচনায় রেখে বাজেট চূড়ান্ত করবে বলে জানিয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০২ জুন ২০২৫

Back to top button