জাতীয়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত আমির

ঢাকা, ২৪ মে – জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে।
শনিবার (২৪ মে) রাত ৮টায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর গতকাল ড. ইউনূসের পদত্যাগের ইস্যুতে আলোচনা শুরু হলে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ মে ২০২৫









