আগামী এপ্রিলে আইপিএল

মুম্বাই, ০২ ফেব্রুয়ারি – আগামী এপ্রিলে মাঠে গড়ানোর কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার আগে চেন্নাইয়ে ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১ এপ্রিল শুরু হতে পারে ফ্রাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। ফাইনাল হতে পারে ৫ অথবা ৬ জুন।
সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। খবরে বলা হয়- ১১ থেকে ১৪ এপ্রিলের মধ্যে শুরু হতে পারে ২০২১ আইপিএলের মৌসুম। চলবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত।
আরও পড়ুন : কোনও দলের কাছেই হার গ্রহণযোগ্য নয়: মুমিনুল
করোনাভাইরাসের কারণে গতবার ভারতে আইপিএলের আয়োজন করা সম্ভব হয়নি। সেবার আইপিএলের ১৩তম আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে।
এবার ভারতীয় ক্রিকেট বোর্ড দেশে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে চায়। যদি তাই হয়, তাহলে আইপিএলের আগে ক্রিকেটারদের করোনাভাইরাসের টিকা দেওয়ার চেষ্টা করা হবে।
সূত্র : গোনিউজ
এন এইচ, ০২ ফেব্রুয়ারি









