সংগীত

মমতাজকে ৬ দিনের রিমান্ড

ঢাকা, ২২ মে – মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুইটি মামলায় ছয় দিনের রিমান্ডে মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

বৃহস্পতিবার (২২ মে) সকাল সোয়া ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পৃথক দুটি আদালতে আলাদা আলাদা শুনানিতে এই রায় দেন বিচারক।

মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আইভী আক্তারের কোর্টে ৫ দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এরপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক মুহাম্মদ আব্দুন নুরের কোর্টে সাত দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।

এর আগে সকাল সাড়ে ৮ টায় গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মানিকগঞ্জের আদালতে মমতাজকে হাজির করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ওসি আবুল খায়ের বলেন, মানিকগঞ্জের সিংগাইরে একটি হত্যা মামলাসহ হরিরামপুরের পৃথক মামলায় মমতাজ বেগমকে কোর্টে তুলা হলে বিচারক ওই রায় দেন।

আইএ/ ২২ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language