উত্তর আমেরিকা

পাকিস্তানে ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

ওয়াশিংটন, ০৭ মে – পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে অ্যাখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৭ মে) পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দফতর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দিয়েছে তাদের সামরিক বাহিনী।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেন তিনি।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৭ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language