ব্রাহ্মণবাড়িয়া

ছেলের বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, জেলে গেলেন মা

ব্রাহ্মণবাড়িয়া, ১৬ মার্চ – ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৬ মার্চ) এ মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তের মাকে গ্রেপ্তার করেছে। তাকে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নারী হলেন জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়ার ছখিনা বেগম (৫০)। তিনি মামলার ৩ নম্বর আসামি। মামলায় প্রধান অভিযুক্ত মো. রিফাত মিয়া, তার বাবা হাবিব মিয়া, ভাই সিফাত মিয়া, বোন পারুল বেগমসহ অজ্ঞাতপরিচয় আরো দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

মামলায় বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরারগাঁও গ্রামের এক ব্যক্তি অভিযোগ করেন, তার মেয়ে নানার বাড়ি সরাইলের কুট্টাপাড়ায় থেকে পড়াশোনা করে।

নবম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে ওই এলাকার রিফাত প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি রিফাতের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। গত ১২ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয়দের সঙ্গে নিয়ে তার মেয়েকে অপহরণ করে রিফাত।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, মামলায় অভিযুক্ত হিসেবে ছখিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৬ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language